লোড হচ্ছে...
খুলনাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে জাতিকে সংবিধানের সবক দেন। অথচ তার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, পত্রিকার পাতা উল্টালে নিত্যদিনই হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজির সংবাদ দেখি। সাধারণ মানুষ বর্তমানে সব সময় আতঙ্কে থাকে, না জানি কখন কী ঘটে। খুলনার সমস্যা তো আরও বেশি। গত কয়েক দিন প্রায় প্রতিদিনই হত্যা, গোলাগুলির ঘটনা ঘটেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে, ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজির ঘটনা তো আছেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে কোনো কাজ না করে তিনি থাকেন শুধু সংবিধান নিয়ে।
১০ দিন আগে

তিনি শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১২ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে সঙ্কটের অভাব নেই। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণের প্রভাব কৃষি ও নাগরিকদের ওপর পড়ছে। বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে সার বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়ম ও নৈরাজ্য করা হয়েছে।
১৪ দিন আগে

তিনি শনিবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৯ দিন আগে

গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের এ আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং অসহিংস। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন জনগণের ঐক্য অনেক বেশি সুদৃঢ়।’
১৯ দিন আগে

‘১১ দলের লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম মানবতার পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক হুংকার। আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’
২০ দিন আগে

তিনি আরো বলেন, লংমার্চের গাড়িবহর, জনসভা ও পথসভাগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে।
২১ দিন আগে

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা জামিনযোগ্য মামলায় আদালত জামিন নামঞ্জুর করেছেন।
২৪ দিন আগে

একজন সিনিয়র নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) মো: আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানাতে পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
২৫ দিন আগে

গোলাম পরওয়ার বলেন, ‘ইসলামী আন্দোলনের কাজ আল্লাহর কাজ। তাই এক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর জিইসি কনভেনশন সেন্টার, জিইসি মোড়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডা. শফিকুর রহমান বলেন, যদি দাবি মেনে না নেয়া হয় তাহলে আমাদের ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তখন কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আমরা কথা দিচ্ছি জনগণের দাবি আদায় করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ১২ বছর পর বিজিএমইএর আয়োজনে বাটেক্সপো ফিরছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ আয়োজনকে তিনি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে যে ভূমিকা রেখেছে, তা চিরস্মরণীয়।
১৪ সেপ্টেম্বর, ২০২৬


